বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় সৌঁতিজাল ও বানার বেড়া অপসারণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় ৫টি সৌঁতিজাল ও এক হাজার মিটার বানার বেড়া অপসারণ করেছে উপজেলা প্রশাসন। এসময় ৩০টি নিষিদ্ধ চায়না জালও জব্দ করা হয়। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন এ অভিযানের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পানি প্রবাহে বাধা ও নিষিদ্ধ চায়না জাল দিয়ে মৎস্য শিকার করা হচ্ছিলো উপজেলাব্যাপী। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর বুধবার সন্ধ্যায় যৌথ অভিযান পরিচালনা করে শেরকোল ইউনিয়নের সিধাখালীতে ৩টি ও লালোর ইউনিয়নের সোনাডাঙ্গায় ২টি সৌঁতিজাল  অপসারণ করে। এছাড়া তেলিগ্রাম বিল হতে এক হাজার মিটার বানার বেড়া ও ৩০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর