মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সরকারি এডওয়ার্ড কলেজে রাষ্ট্রপতি’র সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৭:৪৭ অপরাহ্ন

সরকারি এডওয়ার্ড কলেজে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর সরকারি এডওয়ার্ড কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. মাহবুব হাসান, প্রফেসর ড. এ.কে.এম. শওকত আলী খান, সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা বাবুল হোসেন, হৃদয়ে পাবনার আহ্বায়ক আর কে আকাশসহ অসংখ্য মুসুল্লি এ দোয়া মাহফিলে শরিক হন।

উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৫ দিনের সফরে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এই সফরে তার সঙ্গে রয়েছেন। সফর শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর