রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কৃষিতে সেবা দিয়ে যাচ্ছেন রায়গঞ্জের উপ সহকারী কর্মকর্তারা

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৮:৪১ অপরাহ্ন

কৃষিতে আধুনিক কলা কৌশল প্রয়োগ করে সিরাজগঞ্জের রায়গঞ্জে উপ সহকারী কৃষি কর্মকর্তারা নিরলস ভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। নিত্য নতুন চিন্তা ধারার মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে দিনরাত তারা মাঠ পর্যায়ে কৃষকদের আবাদের বিভিন্ন প্রকার রোগ বালাইয়ের জন্য সচেতনতা প্রচারণা ও পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে লিফলেট বিতরণ ও ইঁদুর নিধনে সফলভাবে কাজ করে যাচ্ছেন।এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে রাতের বেলায় আলো দিয়ে আলোক ফাঁদ কৌশল শিখিয়ে দিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনায় কৃষি উন্নয়নে যেন কৃষকেরা সেবা পায় সেই লক্ষ্যে তাজ করছেন। কৃষকদের মাঝে ইতিমধ্যে কৃষি কর্মকর্তাদের নিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আলামিন ও শেখ সাদী ইতিমধ্যেই কৃষকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
কৃষক সেবার মান নিয়ে এলাকায় তারা প্রশংসিত হয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান,মানুষ মানুষের জন্য।কৃষকের সাথে আমরা গভীরভাবে মিশতে চাই। সোনার দেশে সোনার ফসল ফলাতে কৃষকদের মাঝে আধুনিকতার উন্নত প্রযুক্তি নির্ভর পরামর্শ দিয়ে মাঠ পর্যায়ে সহযোগিতাসহ কৃষকদের পাশে থাকতে চাই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর