শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

অভয়নগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার পা-হাত বিছিন্ন

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৯:২৭ অপরাহ্ন

যশোরের অভয়নগর রেল স্টেশন সংলগ্ন আলী আজগর তরফদার(৬০) নামের এক বৃদ্ধ ট্রেনে কেটে ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছেন। ১১ অক্টোবর বুধবার সকাল ১০.০০ টায় নওয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন গরুর হাটের সামনে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ উপজেলার গাজীপুর গ্রামের মৃত গোলাম নবী তরফদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সাথে ওই বৃদ্ধের ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার ডান পা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে পাঠিয়ে দেয়।
এবিষয়ে নওয়াপাড়া স্টেশন মাষ্টার মাসুদ রানা বলেন, ঘটনা আমি লোক মাধ্যমে জেনেছি, কি কারণে এমন দূর্ঘটনা ঘটেছে তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর