বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন সিংড়ার মাহফুজা খানম

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নাটোরের সিংড়া উপজেলার মোছাঃ মাহফুজা খানম। তিনি সিংড়ার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

মোছাঃ মাহফুজা খানম ১৯৯৯ সালে সহকারি শিক্ষক হিসেবে দিঘলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। সর্বশেষ ২০১৮ সালে তিনি সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। সিংড়া উপজেলা পর্যায়ে কাব শিক্ষক হিসেবে ২০২০ ও ২০২২ সালে দুইবার শ্রেষ্ঠ হয়েছিলেন মাহফুজা খানম। তার স্বামী মো. শফিকুল কবীর কলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর