রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মনিটরিং না থাকায় সলঙ্গায় সিন্ডিকেট ব্যবসায়ীরা বেপরোয়া

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় কাঁচাবাজার সহ নিত্যপণ্যের দাম যেন লাগামহীন। সরকারের বেঁধে দেয়া পেঁয়াজ,আলু ও ডিমের দাম কার্যকর তো দুরের কথা অন্যান্য নিত্যপণ্যের দাম এখন আকাশ ছোয়া। সঠিক মনিটরিং না থাকায় সিন্ডিকেট ব্যবসায়ীরা বেপরোয়া বলে সরকারি আদেশ কার্যকর হচ্ছে না। খুচরা পর্যায়ে নির্ধারিত ৬৪ থেকে ৬৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকায়, ৩৫ থেকে ৩৬ টাকার আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়, আর ডিমের হালি বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এ ছাড়াও গরুর মাংশ ৬০০-৬৫০ টাকা, ব্রয়লার মুরগী ১৭০-১৮০ টাকা, সোনালী ৩০০ টাকা, লেয়ার ৩২০ টাকা। সবজি বাজারে রশুন ২৪০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা,  শসা ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, করলা ৬০ টাকা,পটল ৪০ টাকা,মিষ্টি কুমড়া,৫০-৬০ টাকা,ঢেড়শ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সিন্ডিকেট বাজার ব্যবসায়ীদের কারো দোকানের সামনে মুল্য তালিকা চার্ট ঝুলানো নাই।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর)  সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সলঙ্গা থানা সদর পাইকারি কাঁচাবাজার,নলকা,পাঁচলিয়া, ঘুড়কা,ভুইয়াহাঁতী, হরিনচড়া, জোড়দিঘি বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লার বাজার,মুদির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। নিত্যপ্রয়োজনীয় আলু, পেঁয়াজ,ডিমের বেঁধে দেয়া দামের তোয়াক্কাই করছেন তারা।
ভুক্তভোগী ক্রেতারা বলছেন,সংশ্লিষ্ট প্রশাসনের বাজার মনিটরিং না থাকার কারণে দ্রব্য মূল্যের দাম দিন দিন লাগামহীন ভাবে বেড়েই চলছে। এতে নিম্ন আয়ের সাধারন মানুষদের সংসার চালানো খুবই দুর্বিসহ হয়ে পড়েছে।
ভুক্তভোগীদের দাবী,স্থানীয় প্রশাসন দ্রুত বাজার মনিটরিং করে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করুন। তবেই দ্রব্যমুল্যের নিম্ন গতি ও সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর