সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

অভিশপ্ত নারী – মেহেদী হাসান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ৬:৩০ অপরাহ্ণ

আমিই সেই
অভিশপ্ত নারী…
রাতের অন্ধকারে যার নিষিদ্ধ মোহে মোহিত হয়ে ছুটে আসে অসংখ্য ভ্রমর,
ফুটন্ত ফুলের পাপড়িতে বসে প্রাণ ভরে গ্রহণ করে হৃদয়কাঁড়া সুবাস!

আর দিনের আলোতে সেই ভ্রমরেরাই আমাকে গালি দেয়
অসূচী,নষ্টা ভ্রষ্টা বলে।

আবার সূর্য আড়াল হতেই
যেন জ্বলে উঠি আমি
পুনরায় হয়ে যাই প্রবিতা
রসে ভরা জামরুল!

আমি প্রেম সরোবর হয়ে যাই
যে সরোবরে অবাধে সাতার কাটে শতশত ক্ষুধিত-
যৌবনের কামুক পুরুষেরা।

কী অবাক পৃথিবী
কী দারুন বিচার তার
পেটের দায়ে গতর বিকিয়ে
সে হয় পতিতা ,
জাত মান কুল পূর্বপুরুষের নাম
মুছে হয়ে যায় অপবিত্র,
ছায়া মাড়াতেও ঘৃণ্যার নাটক করে।

অথচ সমাজের সেই কামুক আর লাম্পট্য পুরুষের সম্মান থাকে সর্বোচ্চো,
আর আমি থাকি অভিশপ্তের সর্বনিম্ন স্তরে…!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর