শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় জমির ঘাস তুলতে নিষেধ করায় পিটিয়ে জখম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় জমি থেকে খেসারি ঘাস জোরপূর্বকভাবে তুলে নিতে বাধা দেওয়ায় আঃ মান্নান (৫৪) নামে এক জমির মালিককে পিটিয়ে জখম করা হয়েছে। অভিযোগ উঠেছে সাগর আহম্মেদ টুটুল (২৫) নামে এক সেনা সদস্য। ঘটনাটি ঘটেছে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের সুজাপাড়া ঢালান নামকস্থানে। অভিযুক্ত টুটুল একই ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগীর ছোটভাই আবুল বাসার বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ জানুয়ারি) বেলা দেরটার দিকে অভিযুক্ত টুটুলের বড়ভাই হাসিনুর সুজাপাড়া গ্রামের পরশ উল্লাহ ছেলে আঃ মান্নানের জমি থেকে জোরপূর্বকভাবে খেসারি ঘাস উঠিয়ে নেন। এ সময় আঃ মান্নান তাকে খেসারি ওঠাতে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে বিষয়টি আঃ মান্নান গ্রাম্যপ্রধানদের কাছে জানান। ঘটনার দিন সন্ধ্যায় সুজাপাড়া ঢালানে এক সালিশ বৈঠক বসে। একপর্যায়ে বৈঠকের মধ্যেই বিবাদী টুটুল,আমজাদ হোসেন আবজাল, হাসিনুর রহমান,জহুরুল ইসলাম, ইউছুব আলী ও ইসরাইল বাদী আঃ মান্নানকে এলোপাথারি ভাবে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন আঃ মান্নানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় ইউপি সদস্য আঃ ছালাম বলেন, জমি থেকে খেসারি ঘাস কাটা নিয়ে আঃ মান্নানকে মারধর করা হয়েছে বলে শুনেছি।

তবে অভিযুক্ত সাগর আহম্মেদ টুটুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা (এএসআই) ইউছুব আলী বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর