বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় ঐতিহাসিক ৬ নভেম্বর যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১০:৪১ অপরাহ্ন

৬ নভেম্বর পাবনার আটঘরিয়া উপজেলার যুদ্ধ দিবস উদযাপন উপলক্ষে বংশীপাড়া কালামনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 রোববার (৬ নভেম্বর) সকাল দশটায় কালামনগর স্মৃতি সৌধ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ,
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ফান্টু প্রমুখ।  উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।
আটঘরিয়া উপজেলা সাবেক কমান্ডার জহুরুল হক জানান,
১৯৭১- এর এই দিনে মাজপাড়া ইউনিয়নের বংশীপাড়া এলাকায় চন্দ্রাবতী নদীর তীরে পাবনার সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধ হয়।
সেদিন পকিস্তানি বাহিনীর বুলেটের আঘাতে শহীদ হন ১৩ জন বীর মুক্তিযোদ্ধা। সাতজন নিরীহ গ্রামবাসীও শহীদ হন। পাকিস্তানি সেনা বাহিনীর ক্যাপ্টেন কর্নেল তাহেরসহ ১৩ জন নিহত হয়।
তিনি আরও জানান, দেড় ঘণ্টাব্যাপী এ যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন আবুল কাশেম, আব্দুল খালেক, নায়েব আলী, আব্দুর রশিদ, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, মনসুর আলী, আব্দুর রাজ্জাক, ইউনুস আলী, মোহসীন আলী, নূর মোহাম্মদ ও নায়েব আলী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর