মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে গরু চোর চক্রের ৩ জন আটক; গরু উদ্বার!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

কোরবানির ঈদকে সামনে রেখে ধারদেনা করে কিছুদিন আগে দু’টি ষাঁড় গরু কিনেছিলেন দরিদ্র কৃষক আমিরুল ইসলাম। স্বপ্ন ছিল ঈদের আগে গরু দু’টি বেশি দামে বিক্রি করে সংসারে স্বচ্ছলতা ফেরাবেন। কিন্তু সেই স্বপ্ন চুরমার করে দেয় চোরের দল। দরিদ্র ওই কৃষকের গোয়াল ঘর থেকে গভীর রাতে চুরি হয় ষাঁড় দু’টি। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের দরিদ্র কৃষক আমিরুল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে দ্বারস্থ হন থানার নবাগত ওসি আমিনুল ইসলামের কাছে।

 

ভুক্তভোগীর আকুতি দেখে রোববার (১২ জুলাই) রাতে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। অভিযানে নিজেই নামেন ওসি। এরপরে প্রযুক্তির সহায়তায় একে একে আটক করা হয় ৩ গরু চোরকে। সেই সাথে উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রাম থেকে চুরি যাওয়া দুই ষাঁড় গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত একটি করিমন গাড়ি জব্দ করা হয়। এর আগে গত ১৫ জুন গভীর রাতে ওই কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে চুরি হয় দু’টি ষাঁড় গরু। আটককৃতরা হলেন- উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের শাহীন হোসেন ওরফে ঝালাই শাহীন (২৮), একই গ্রামের আবদুর রশীদ (৪৬) ও ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের কুদ্দুস প্রামানিক (৪০)।

 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর সোমবার (১৩ জুলাই) দুপুরে আটক চোরদের জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের এমন কাজ দেখে মুখে হাসি ফেরে দরিদ্র কৃষক আমিরুলের। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘গরু চুরি যাওয়ার পর খুব হতাশ হয়ে পড়েছিলাম। তবে যেভাবে ওসি স্যার খুব দ্রত সময়ের মধ্যে আমার গরু দু’টি উদ্ধার করে দিলেন তাতে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’ চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমি এই থানায় নতুন যোগদান করেছি। আমিরুল ইসলাম নামে ওই দরিদ্র কৃষকের কান্না দেখে খুব কষ্ট লেগেছিল। অভিযান শুরুর পর তাৎক্ষণিক সফলতাও মিলেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর