বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ফরিদপুরে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

পাবনা জেলার ফরিদপুরে অবস্থিত বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র শাখা কার্যালয়ে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সকাল থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা প্রকল্পের আয়োজনে ও বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র বাস্তবায়নে দলে অন্তর্ভূক্ত দুঃস্থ,অসহায় ও হতদরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে এই ক্যাম্পে রোগী দেখা হয়। রোগী দেখেন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),সহকারী সার্জন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা ও সংযুক্তি তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ওমর ফারুক শিমুল। ক্যাম্পে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র শাখা কার্যালয়ের ভর্তিকৃত দুঃস্থ,অসহায়, পথ শিশু,কর্মজীবি শিশু ও হতদরিদ্র পরিবারের ৭৫ জন রোগী দেখা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা প্রকল্পের প্রধান ও বিপিএস’র উপ-পরিচালক আশরাফুল আলম পলাশ, ফরিদপুর শাখা সমন্বয়কারী তসলিমা নাসরিন রোজি ,মনিটরিং অফিসার বাবলুর রহমানসহ সকল স্টাফরৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর