মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গায় ব্রীজ নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী কবরস্থান ও স্কুল সংলঘ্ন গাঢ়ুদহ নদীর উপরে একটি ব্রিজ নির্মানের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একটি ব্রীজের অভাবে ২টি ইউনিয়নের প্রায় ১০/১৫ টি গ্রামের হাজার হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে কোন মতে বাঁশের সাঁকো দিয়েই পারাপার হচ্ছেন তারা পথচারীরা। ধুবিল মেহমানশাহী গ্রামবাসীদদের নুজস্ব অর্থায়নের মাধ্যমে নির্মিত বাঁশের এ সাঁকো দিয়েই যুগের পর যুগ চলছে এলিকাবাসী। ইতিপুর্বে বহু জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও আজও আলোর মুখ দেখেনি। জনগুরুত্বপুর্ণ এলাকার এই স্থানে ব্রিজ নির্মানে এগিয়ে আসেনি কেউ আসে নি। আজ রবিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় ধুবিল মেহমানশাহী কবর স্থানের কাছে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের শত শত জনগণ দীর্ঘ প্রতিক্ষিত গাঢ়ুদহ নদীর উপর একটি ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন করেন।

মানববন্ধনে এলাকাবাসীর শতশত নারীপুরুষ একত্রিত হয়ে জনগুরুত্বপুর্ণ স্থানে ব্রিজ নির্মানের দাবীতে বক্তব্য রাখেন। বক্তারা জানান, ধুবিল ইউনিয়নের ধুবিল মেহমানশাহী কবরস্থান সংলঘ্ন নদীর উপর ব্রীজ নির্মান অতীব জরুরী। ধুবিল কাটার মহল,মালতিনগর, সাতকুর্শি,ইছিদহ, জগন্নাথপুর, চৌধুরি ঘুঘাট, কালিবাড়ি, জঞ্জালিপাড়াসহ প্রায় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের নিয়মিত যাতায়াত। নদীর দু’পাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, হাসপাতাল শশ্মানসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একটি ব্রীজের অভাবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এ অঞ্চলের মানুষের।

তাই বক্তারা সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় এমপি ডা: আব্দুল আজিজের কাছে উক্ত স্থানে ব্রীজ নির্মানের জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর