শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ই-পেপার

রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩০ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে সাংবাদিক সমাজের আয়োজনে রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলা সদরে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতিকালে রাজশাহীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটিএন বাংলা’র রাজশাহী প্রতিনিধি বুলবুল হাসান ও ক্যামেরা পার্সন রুবেল মিয়াকে হেনস্তা ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্ব্যবহারের প্রতিবাদে নান্দাইলে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দের উদ্যোগে উক্ত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনষ্ঠিত হয়। নান্দাইল সাংবাদিক সমাজের আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাংবাদিক মুখলেছুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক অরবিন্দ পাল অখিল প্রমুখ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০জন সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে বলেন, ভবিষ্যতে সাংবাদিকদেরকে এরকম হেনস্তা ও প্রয়োজনীয় তথ্য না দিয়ে সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার করলে সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর