বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

টাঙ্গাইল-২ গোপালপুর আসনে ৭৭টি ভোটকেন্দ্রে ব্যালট বক্স ও ব্যালট পেপার বিতরণ সম্পন্ন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের গোপালপুর উপজেলায় ৭৭টি ভোটকেন্দ্রে ব্যালট বক্স ও ব্যালট পেপার বিতরণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কার্যালয় থেকে এসব সামগ্রী যৌথ বাহিনীর পাহারায় প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের হাতে হস্তান্তর করা হয়।
নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল, অমুসেনীয় কলমসহ সব নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেন।
প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের সব সরঞ্জাম গ্রহণের পর একে একে যাচাই করে বুঝে নেন। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর