শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ই-পেপার

নওগাঁ-৬ আসনে বিএনপী’র প্রার্থী রেজাউল ইসলাম বিজয়ী

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বেসরকাবিভাবে ধানের শীষের প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই আসনের ১১৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত দেড়টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে- নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে ধানের শীষের প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মো. খবিরুল ইসলাম পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট।

স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির পেয়েছেন ১৯ হাজার ৪৯০ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী (হাতি) আতিকুর রহমান রতন মোল্লা ৫৩৯ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী (হাতপাখা) মো. রফিকুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৮০২ ভোট।

রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এ আসনের রাণীনগর উপজেলায় ৬৬.৪৩ শতাংশ ও আত্রাই উপজেলায় ৬৮.১২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গণভোটে আসনটিতে ১ লাখ ৪৫ হাজার ১৭৬ জন ভোটার হ্যাঁ ভোট এবং ৫৮ হাজার ২৯১ জন ভোটার না ভোট দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর