শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জ-৫ আসনে বেসরকারি ভাবে বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম বিজয়ী

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৫ (চৌহালী-বেলকুচি ও এনায়েতপুর) আসনের বেসরকারি ভাবে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে আমিরুল ইসলাম খান আলিমকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৯৭ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আলী আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ০৫ হাজার ১৮৮ ভোট ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত  হয়।
রাত সাড়ে ১১টার সময় সহকারী রিটানিং কর্মকর্তা ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বেসরকারিভাবে এ ভোটের ফলাফল ঘোষণা করেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ৬৭২ জন। এআসন থেকে  মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ মোল্লা, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম ২০২৬ সালের জাতীয় সাংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহনে বর্তমান সরকার, উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর