মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ার করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন তানভীর ইমাম এমপি

উল্লাপাড়া (সিরাজগন্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের  উল্লাপাড়ার বিভিন্ন নদ- নদী ও পুকুরে ৪৬২ কেজি রুই জাতীয় মাছের পোনা  অবমুক্ত করা হয়েছে ।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে সোনতলা ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে রুই জাতীয় ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার মোঃ বায়েজিদ আলম, উপজেলা আওয়ামিলীগের সাংগাঠনিক সম্পাদক  মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা ছাত্র লীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ, উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি মোবারক হোসেন,  সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।

সোনতলা সেতু সংলগ্ন করতোয়া নদীতে ৬০ কেজি রুই জাতের মাছের পোনা অবমুক্ত করার পর  উপজেলা পরিষদ চত্ত্বর পুকুরে ১০০ কেজি। করতোয়া নদীর ঘাটিনা ব্রিজ সংলগ্ন অভয়াশ্রমে ৪০ কেজি। খাসচর ওসমানগনি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা পুকুরে ৬০ কেজি । মহিষাখোলা আশ্রয়ন প্রকল্প পুকুরে ৪০ কেজি । এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প-২ এর পুকুরে ৪০ কেজি । পাটধারী আশ্রয়ন প্রকল্প পুকুরে ৪০ কেজি । বনবাড়িয়া আশ্রয়ন প্রকল্প পুকুরে ৪০ কেজি । কালিয়াকৈর গুচ্ছগ্রাম সমবায় সমিতির পুকুরে ৪০ কেজি। উপজেলার ৯ টি স্পটে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোট ৪৬২ কেজি রুই জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর