শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ই-পেপার

দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও টেলিভিশন অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি-আওয়ামী-লীগের ধাওয়া-পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপর হামলা সহ সারাদেশে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ঠাকুরগাঁও টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন।
বুধবার দুপুর ১২টায় শহরের চৌড়াস্তা মোড়ে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ অংশ নেয়। মানববন্ধন শেষে চৌড়াস্তা থেকে একটি বিক্ষোভ করেন সাংবাদিকরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, সাবেক সভাপতি ফিরোজ আমিন সরকার, আহত সাংবাদিক আব্দুল লতিফ লিটু, সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব প্রমূখ।
বক্তরা বলেন, রুহিয়ায় বিএনপি ও আওয়ামী-লীগের মধ্যে সংঘর্ষ হয় কিন্তু সেখানে সাংবাদিক তার দ্বায়িত্ব পালন করতে গিয়ে আহত হলো কেন। একটি দলের সমর্থকরা সাংবাদিকের উপর হামলা করলো। বার বার এভাবে সাংবাদিক আহত হবে তাকে মারপিট করা হবে কিন্তু কোন বিচার হবেনা তা মেনে
নেবো না। আমরা চাই অবিলম্বে এসব সন্ত্রসীদের বের করে আইনের আওতায় আনা হোক। না হলে আগামাীতে আরো কঠোন আন্দোলন করবে জেলার সাংবাদিকরা।
এর আগে ৩ সেপ্টেস্বর রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের একই দিনে পাল্টা-পাল্টি কর্মসূচীর ডাক দেয়। এসময় সেখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর