শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

ই-পেপার

অসুস্থ মীম ওবাইদুল্লাহর শয্যাপাশে জননেতা মু. নূরুল ইসলাম বুলবুল ও ড. কেরামত আলী

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার থানা সভাপতি মোঃ মীম ওবাইদুল্লাহর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ছুটে যান চাঁপাইনবাবগঞ্জের গণ মানুষের নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মু. নূরুল ইসলাম বুলবুল।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ সাজু মিঞা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জননেতা মু. নূরুল ইসলাম বুলবুল ও মাওলানা কেরামত আলী অসুস্থ মীম ওবাইদুল্লাহর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন।
উল্লেখ্য যে, গত ৯ই আগস্ট এক মোটর সাইকেল দুর্ঘটনায় মীম ওবাইদুল্লাহ গুরুতর আহত হয় এবং তার বাম পায়ের লিগামেন্ট ছিড়ে যায়। গত ৪ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার পায়ের অপারেশন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর