শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের ও কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয় । কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মোকনা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফরহাদ আলী প্রমুখ।
মা সমাবেশ শেষে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় অত্র বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীসহ অভিবাবকগণ ও গণম্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর