শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ই-পেপার

বাসাইল পৌর আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি জাহাঙ্গীর – সম্পাদক প্রদীপ

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল পৌর আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলন তৃণমূল নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে এ সম্মেলন আয়োজন করেন বাসাইল পৌর আওয়ামীলীগ।
 বাসাইল পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক  মোঃ জাহাঙ্গীর হোসেন  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, উদ্বোধক উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, সম্মানিত অতিথি সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমানসহ প্রমুখ।
এদিন সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুই জন সভাপতি ও ৩ জন সাধারন সম্পাদক পদে প্রার্থী হন। এদের মধ্যে মোঃ জাহাঙ্গীর হোসেন  কে সভাপতি ও শ্রী প্রদীপ কুমার সরকার  কে সাধারন সম্পাদক করে পরবর্তী তিন বছরের জন্য কমিটি ঘোষনা করেন মির্জা রাজিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর