খাগড়াছড়ির রামগড়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) পদে যোগদান করেছেন মানস চন্দ্র দাস।গত ২৮আগস্ট রামগড় উপজেলা সহকারি কমিশনার পদে যোগদান করেন।
৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর পূর্বে বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
কার্যালয়ে যোগদান করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতেয়ার উদ্দীন আরাফাত ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসকে ফুল দিয়ে বরণ করে নেন।এর পূর্বে সহকারি কমিশনার (ভূমি)উম্মে হাবিবা মজুমদার ৩০শে জুন বিদায়ের পর দীর্ঘদিন ধরে এই পদটি শূণ্য ছিলো।
সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস আজকের পত্রিকা কে জানান,সততা এবং নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করবেন।