শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ই-পেপার

কমলনগরে আজ থেকে নতুন ভোটাদের ছবি তোলার কার্যক্রম শুরু

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগর ১নং চর  ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ-২২ এর কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

৫ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ জাহিদদুল ইসলাম চৌধুরী। চর কালকিনি মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার তালিকা হালনাগাদ এর ছবি তোলার কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি পরিদর্শনকালে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠ সুন্দর নির্ভুল ভাবে হচ্ছে কিনা সে বিষয়ে সকল ভোটার তালিকা আওতা ভুক্তদের সাথে কথা বলেন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

তিনি বলেন, ভোটার আইডি কার্ড আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আপনাদের সুনির্দিষ্ট তথ্য প্রমানাদী দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজে সহযোগিতা করবেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কার্যক্রম গ্রহণ করেছেন। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ সময় উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবে সহ সভাপতি মোঃ ফয়েজ মাহমুদ, সাধারন সম্পাদক এ আই তারেক, সাংবকদিক আবদুল্ল্যাহ আল মামুন সহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর