শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ই-পেপার

হরিপুরে সাংবাদিকের বাড়ীতে চুরি

মো: জহুরুল ইসলাম জীবন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পত্রিকা একাত্তর এর বার্তা সম্পাদক ও সাংবাদিক জসীম উদ্দীন এর বাড়ীতে গত শনিবার আনুমানিক ২.৩০ মিনিট দিবাগত রাতে ঘরের দরজার তালা ভেঙ্গে নগদ অর্থসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরের আলমারিতে থাকা কিছু টাকা ও মালামাল খোয়াগেছে বলে তার পিতা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে উপজেলার শিয়াল্লোড় গ্রামে সাংবাদিক এর বাড়ীতে। চুরির বিয়য়ে সাংবাদিকের পিতা গোলাম রব্বানী বলেন আমি ছাড়া বাড়ীতে কেউ থাকে না । সন্ধ্যায় আমি বাড়ীতে খাওয়া দাওয়া করে চাকুরীর সুবাদে বাড়ীর পার্শ্বে পলীবিদ্যুৎ এর সাব স্টেশনে রাত তিনটা পযন্ত কর্ম স্থলে ছিলাম। সেখান থেকে বাড়ীতে এসে দেখি ঘরের দরজার তালা ভেঙ্গে চোরেরা ঘরের ভিতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙ্গে কিছু টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন ঘটনা স্থলে পরির্দশন করা হয়েছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর