টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলন তৃণমূল নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার নাইকানাবাড়ি ঈশ্বরগঞ্জ মাঠে এ সম্মেলন আয়োজন করেন বাসাইল সদর ইউনিয়ন আওয়ামীলীগ।
সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক গৌরাঙ্গ সূত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, উদ্বোধক উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, সম্মানিত অতিথি সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমানসহ প্রমুখ।
এদিন সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুই জন সভাপতি ও ৫ জন সাধারন সম্পাদক পদে প্রার্থী হন। এদের মধ্যে বাবু গৌরাঙ্গ সূত্রধর কে সভাপতি ও জুলহাস উদ্দিন কে সাধারন সম্পাদক, জিয়ারত জুয়েল কে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে পরবর্তী তিন বছরের জন্য কমিটি ঘোষনা করেন মির্জা রাজিক।
তৃতীয় অধিবেশনে মনোমুগ্ধকর ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।