শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে পুকুরে ভাসছিলো বৃদ্ধার মরদেহ

মো. নুর আলম,গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে হাসনা বেগম (৮৫) নামক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শাহপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা মনিরুল হক জানান, আজ রবিবার সকালে. বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়, বয়সের ভারে ন্যুজ হাসনা বেগমের একা চলাচল করতে সমস্যা হতো।
সরেজমিনে গেলে স্থানীয়রা ভাঙ্গা রান্নাঘর দেখিয়ে জানান, বৃদ্ধা তার ছেলের রান্নাঘরে রাত্রীযাপন করতো। বৃদ্ধা গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর আপন চাচাতো বোন।
বৃদ্ধার মেয়ে সামসুন্নাহার বলেন: বৃদ্ধা মা কিছুদিন তার স্বামীর বাড়িতে থাকলেও, ভাই জোর করে বাড়ি নিয়ে আসেন, এরপর থেকে ভাইয়ের সাথেই থাকতো । ভাইয়ের সাথে সুসম্পর্ক না থাকায় তার বাড়িতে আমার যাতায়াত নাই, তাই মৃত্যুর সঠিক কারণ জানিনা।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন, লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর