❝গড়বো আলোকিত সুন্দর পৃথিবী
এগিয়ে এসো হে প্রিয় মেধাবী❞
উক্ত স্লোগানকে সামনে রেখে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর আয়োজনে চার শতাধিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় দাখিল এ+ সংবর্ধনা’২২।
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) এর ভিপি মিসবাহুল হাসান শাওন এর সভাপতিত্বে ও জিএস মুহাম্মদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মু. খাইরুল আনাম, অত্র মাদ্রাসার হেড মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হোসাইন আল-আজহারী।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক ড. মুহাম্মদ সালমান ফারসি, মাওলানা নুরুল হক, রেটিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর মহাপরিচালক সাইফুল্লাহ ওমর। এছাড়াও কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ হতে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের আকর্ষণীয় উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী করা হয়।