জ্বালানী তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালপুর উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩০আগস্ট) সকালে পৌর শহরের আভূঙ্গী আমতলা মোড়ে এ সমাবেশ করা হয়।