ঝালকাঠিতে কৃষকদলের সাবেক জেলা সভাপতি ও জেলা বিএনপি’র সহ সভাপতি মো: রুস্তুম আলী চাষীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার ৯২৮ আগস্ট) বাদ আছর চাঁদকাঠি এবায়দুল্লাহ জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ আয়োজন করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো: নাছির উদ্দিন ও মাওলানা মো: আ: রহমান। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের জেলা সভাপতি মো: তকদীর হোসেন, সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, সহসভাপতি রিয়াজুল ইসরাম বাচ্চু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রবিউল হোসেন তুহিন,যুবদলের সদস্য সচিব এড. আনিচুর রহমান খান, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম টুটুল, রাজাপুর উপজেলা সভাপতি গোলাম ফারুক মোল্লা, পৌর কৃষক দলের আহ্বাযক মো: হাবিবুর রহমান মুন্সী, কৃষক দল নেতা হুমায়ুন কবির, মো: মিজানুর রহমান, সহিদুল ইসলাম খোকন, হাজী শামীম মল্লিক, কামরুল ইসলাম, মো: লাল মিয়া, মো: সোহাগ, মো: সুলতান হোসেন সহ স্থানীয় মুসল্লিগন।