শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মুন্নার রোগ মুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাহের বানাইল হাফিজিয়া ও এতিম খানা মাদ্রাসায় রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ আব্দুল মোনায়েম মুন্নার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের মৎস্য পশু বিষয়ক সম্পাদক মো. আলমগীর খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহাম্মেদ, মিলন, আলাল, আবদুল্লাহ, কাজল, আসাদ, ছাত্রদল নেতা তোফায়েল আহম্মেদ, ইমরান, রবিন, জুবায়ের, জাকির, শাকিল প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে আলোচনায় কামরুজ্জামান রাসেল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা সহ যুবদলের সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়। পরে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ রোগমুক্তি কামনা, সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ্দাম হোসেন। উল্লেখ্য, ময়মনসিংহ উত্তর যুদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল এই অনুষ্ঠানের আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর