শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ই-পেপার

প্রাণ ফিরল চা বাগানে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১১:২৮ পূর্বাহ্ণ

দাবি আদায়ে ১৯ দিন কর্মবিরতি ও ধর্মঘট পালনের পর রবিবার (২৮ আগস্ট) সকাল থেকে হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তাদের উত্তোলন করা পাতা যাচ্ছে ফ্যাক্টরিতে। এতে বাগান কর্তৃপক্ষ থেকে শুরু করে শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

শনিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগানের মালিকদের বৈঠক হয়। বৈঠকে নতুন করে দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ খবর ঘোষণার পর হবিগঞ্জের চা বাগানের শ্রমিকরা কাজে ফেরার মতপ্রকাশ করেন। সে অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখানে শ্রমিকদের প্রত্যাশা, তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।

আজ সকালে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে শ্রমিকরা কাজে ফিরেছেন। নতুন মজুরি নির্ধারণ করে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর