দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও বিভিন্ন পূজা মন্ডবের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে ভূঞাপুর থানায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট (শনিবার) ভূঞাপুর পুলিশ প্রশাসনের আয়োজনে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: শরিফুল হক। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্মরণ দত্ত, ফলদা এস এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সন্তোষ কুমার দত্ত, সাংবাদিক অভিজিৎ ঘোষ, মানিক চন্দ্র দাস, রুহি দাস পাল, সহদেব দাস, শংকর সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষ্যে যার যার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূঞাপুর থানার সেকেন্ড অফিসার এসআই ফরিদ আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি, সম্পাদক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।