শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাধীনতার স্থপতি বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফলদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট (শুক্রবার) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া চেয়ারম্যান বাড়ি প্রাঙ্গণে ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদুর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ফলদা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সভাপতি ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও ভূঞাপুর পৌর প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, উপজেলা কৃষক লীগ সভাপতি হযরত আলী, ফলদা ইউপি সদস্য খায়রুল ইসলাম, ফলদা ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক ওলিউর রহমান, যুগ্ম আহবায়ক শাকিল মিয়া প্রমুখ।

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণসহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীবৃন্দ, ফলদা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সর্বস্তরের এলাকাবাসী।

উপস্থিত সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনার করেন। পরিশেষে উপস্থিত সকলকে গণভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর