জামালপুরের মেলান্দহ উপজেলা সারের কৃত্রিম সংকট ঠেকাতে ২৬-আগষ্ট দুপুর ১২-টায় উপজেলা প্রশাসনের অভিযানে ২১-বস্তা সার বেশিদামে বিক্রয়ের সময় মোবাইল কোটে জরিমানা। ন্যায্যমূল্যের চেয়েও অতিরিক্ত দামে পাশ্ববর্তী উপজেলা ইসলামপুরের ড্রিগ্রির চরের মিজান সারের দোকানদারের নিকট ইউরিয়া সার ১৬-বস্তা ও চায়না-ডি এ পি সার ৫-বস্তা,মেলান্দহ বাজারে ইব্রাহিম নামক সারের দোকানদার বাজারের চেয়ে চড়া দামে বিক্রি করার সময় উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল হাতে নাতে এক অটোরিক্সা বোঝাই ২১-বস্তা সার আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিত্রা মোবাইলকোটের মাধ্যোমে ৫০০০/(পাঁচ হাজার টাকা) জরিমানা করে এ সময় মেলান্দহ থানার এস আই মোঃ এনামুল হক সিদ্দিকী সহ পুলিশ উপস্হিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার বিক্রতা ডিলারকে ন্যায্যোমূল্যে সার বিক্রয়ের জন্য বলেন।