শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেল ৪টার সময় ঝালকাঠি পুলিশ সুপার হলরুমে নবাগত পুলিশ সুপারের সাথে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের প্রশান্ত কুমার দে,এডিসনাল এসপি শংকর কুমার দাস, সদর থানার ওসি মো. খলিলুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রয়, সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, জিয়াউল হাসান পলাশ, কে এম সবুজ, হাসনাইন তালুকদার দিবস, মাহমুদুর রহমান পারভেজ, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রচার সম্পাদক রুহুল আমিন রুবেল, দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ মাসুম খান,আতাউর রহমান, প্রমুখ।
মতবিনিময়কালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, চোরাচালান ও বিভিন্ন সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশ নেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। এসময় জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন তিনি।
জেলার আইন শৃঙ্খলা ঠিক রাখতে ২৪ ঘন্টাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে ঝালকাঠির মানুষকে সেবা দেয়া ও সেবা নিতে এসে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়েই কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর