শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে মা সমাবেশ অনুষ্ঠিত 

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৩:৫৩ অপরাহ্ণ

বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ , ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণসহ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার(২২ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলার স্বা প.প. কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের (ভারঃ) প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, সহকারী শিক্ষা অফিসার জি.এম ফুয়াদ মিয়া প্রমুখ।
এ সময় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসহ অভিবাবক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর