শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়ায় মানষিক প্রতিবন্ধী বিতিকা রাণী ১৫ দিন যাবত নিখোঁজ

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন মাধবপুর গ্রামের নন্দ রামের মেয়ে বিতিকা রানী (২৫) গত ০৮ আগস্ট তারিখে ব্যারিস্টার এলাকা হতে নিখোঁজ হয়।
নিখোঁজ বিতিকা রানীর পিতা নন্দ রাম বলেন, আমার মেয়ের মাথায় একটু সমস্যা ছিল, তবে নাম, গ্রাম সব কিছু বলতে পারে। গত ০৮ আগস্ট (সোমবার) ২২ ইং তারিখে আমার মেয়ে বিতিকা রানী বাড়ি থেকে বের হয়ে ব্যারিস্টার বাজার এলাকায় যায় কিন্ত আর বাড়ী ফিরে আসেনি। অনেক খোঁজা খোঁজির পর তাকে পাওয়া না গেলে রুহিয়া থানায় একটি জিডি করা হয়। তিনি বলেন, যদি সমাজের কোন হৃদয়বান ব্যাক্তি আমার মেয়ের খোঁজ পান তাহলে আমার মোবাইলে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। যোগাযোগ মোবাইল – ০১৭৩৮৪৩২৭০৭।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, রুহিয়া থানাধীন মাধবপুর গ্রামের নন্দ রামের মেয়ে বিতিকা রানী (২৫) এর নিখোঁজ হওয়ায় থানায় একটি জিডি করা হয়েছে (জিডি নং ৫৬২ তাং ১৩/৮/২২)। সকল থানায় নিখোঁজ বিতিকা রানীর বিষয়ে বার্তা প্রেরন করা হয়েছে। আমরা বিতিকা রানীর খোঁজ পেলে তার পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর