শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে গাঁজা সেবনের দায়ে ২ যুবকের কারাদন্ড

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৭:২৯ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। প্রাপ্ত তথ্যমতে শনিবার (২০ আগস্ট) সন্ধায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় বড়দাপ (গোয়ালদিঘী) এলাকা হতে গাঁজা সেবনের সময় হাতে নাতে দুই যুবককে আটক করেন ভ্রাম্যমান আদালতের সহযোগিতাকারী আটোয়ারী থানা পুলিশের একটি দল। তাৎক্ষনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারার অপরাধে ৩৬(১) ধারায় আটককৃত গাঁজাসেবী উপজেলার বড়দাপ ( গোয়ালদিঘী) এলাকার রহমান আলী’র পুত্র শাহীন ইসলাম(২৫)কে ৬মাসের এবং বড়দাপ গ্রামের শরীফ উদ্দীনের পুত্র আলতাফুর রহমান(২৮)কে ৪মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর