শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠির রাজাপুরে বসত ঘরের ভিতর থেকে একই পরিবারের ২ জনের লাশ উদ্ধার: আহত ৩

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৬:২১ অপরাহ্ণ

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নে বসত ঘর থেকে স্বামি ফোরকান হাওলাদার (৪৮) ও স্ত্রী মাহিনুর বেগম (৪০) এর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঐ ঘরে থাকা ফোরকানের ছেলে মাইনুল (১৪), ভাই রুবেলের স্ত্রী মাহফুজা বেগম (৩৫) এবং ভাইঝি শিশু সারা মনি (৩) কে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ২০ আগষ্ট সকাল ১১ রাটার দিকে তাদের ঘুম থেকে না উঠায় স্বজনরা ঘরের দরজা জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এ অবস্থায় পায়। বাসার এয়ারকন্ডিশনে ত্রুটির কারণে গ্যাস নির্গত হয়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে।

এলাকার প্রত্যক্ষদর্শী ও গুরুতর আহতদের বরাত দিয়ে জানাযায়, ১৯ আগষ্ট এ বাসায় ৩ টি রুমে এরা সবাই ঘুমিয়ে ছিল। গভীর রাতে ২টি বিকট শব্দে তাদের ঘুম ভেঙ্গে যাবার ভিতরেই ২ জন নিহত এবং অপর ৩ জন অজ্ঞান হয়ে যায়। তাই সকালে কেহই উঠতে না পারায় এলাকাবাসির সন্দেহ হলে স্বজনরা খবর পেয়ে দরজা ও জানালার গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় একজন আহতের বরাত দিয়ে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে বিস্ফোরন হলে গ্যাস নির্গত হয়ে ভিতরে অবস্থানরত ২ জন মরা যায় এবং ৩ জন জ্ঞান হারিয়ে ফেলে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ঘটনার বিষয়ে চুরান্ত ভাবে কিছু বলা যাচ্ছেনা। মৃতদের লাশ ময়না তদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির হোসেন জানান, আমাদের এখানে ভর্তি হওয়া ৩ জন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তারা সুস্থ আছেন। এখনো পর্যবেক্ষনে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর