নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় সেচ্ছাসেবক দলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক রোকুনুজ্জামান খান রুকু, যুগ্ন আহবায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য নজরুল ইসলাম, একেএম জাকির হোসেন, মকলেছুর রহমান বাবু, মেজবাউল হক লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আশিক আহম্মেদ, মিঠুন আহম্মেদ, মাসুদ রানা ডব্লু, মিঠু আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোজাক্কির হোসেন, আতিকুল ইসলাম জেমস, সিরাজ এ আলম সিরাজ, ফরহাদ আলী মন্ডল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, কৃষক দলের আহবায়ক অব্দুল মতিন, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি শামিম হোসেন প্রমুখ। এসময় দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।