শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

১৭ আগস্ট বোমা হামলাকারীদের বিচারের দাবীতে আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৭:১৭ অপরাহ্ণ

২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গী সংগঠন জমায়াতুল মুজাহিদীন বাংলাদেশ ( জেএমবি) কর্তৃক দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচি পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়। দিনটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্ত¡র সহ গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এহেন ন্যাক্কারজনক বোমা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মোঃ আব্দুল কুদ্দুশ, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, মকলেছুর রহমান, মিজানুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান অপু, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক সেলিম মোর্শেদ মানিক প্রমুখ। কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে কৃষক লীগ,জাতীয় শ্রমিক লীগ,যুব লীগ,ছাত্র লীগ সহ আরো আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর