শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

মেলান্দহে যুবকের লাশ উদ্ধার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৬:০০ অপরাহ্ণ

জামালপু জেলার মেলান্দহে রৌমারী বিল থেকে (ফরিদ)-৩৮-নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।

১৭ আগষ্ট দুপুরে উপজেলার ১০-নং-ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া গ্রামে নিহত ফরিদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহত ফরিদ ওই এলাকার মৃত আব্বাছের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা দিকে বাড়ি থেকে রৌমারী বিলে মাছ ধরতে যান ফরিদ।

রাত ৩ টা দিকে খবর আসে পানিতে ডুবে মারা গেছে ফরিদ মৃত্যুর খবর শুনে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে স্বজনরা। নৌকা দিয়ে রৌমারী বিলে প্রায়ই মাছ ধরতো তিনি। নিহত ফরিদের মেয়ে জিরা মনি বলেন, আমার আব্বু রাত ১২টা দিকে বাড়ির পাশে রৌমারী বিলে মাছ ধরতে যান। আব্বু আর মাছ ধরে বাড়ি ফিরতে পারলো না লাশ হয়ে বাড়ি ফিরলো। আমাদের দেখাশোনা করার আর কেউ রইলে না আল্লাহ তুমি এইটা কি করলা।

মেলান্দহ থানার এসআই এনামুল হক সিদ্দিকী বলেন, আমরা খবর পেয়ে নিহতের বাড়ি ঝাউগড়ার কাপাশহাটিয়া থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর