শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৪:২৮ অপরাহ্ণ

গোপালপুরে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রধান করা হয়েছে। এ উপলক্ষে মীর মোশারফ হোসেন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রাস্টের আহবায়ক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মীর মোশারফ হোসেন।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, ওসি মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, শিক্ষাবিধ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ ছাত্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ১০৫ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর