শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৪:২৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মতিথি শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা।

১৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলার পরিষদ মিলনায়তনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুহাস চন্দ্র সরকার। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাশ।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নার্গিস বেগম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্ত, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো: ফরিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,  ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহীউদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্মরণ দত্ত, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহকারি শিক্ষক তাপস নারায়ণ দে, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক রমা রাণী ভৌমিক, সহকারি শিক্ষক অর্চনা শর্মা, জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বসুদেব তরণী দাস, সাংবাদিক আখতার হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব অভিজিৎ ঘোষ। অনুষ্ঠানে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর বাজার হিন্দু যুব সংঘ, সনাতন সংঘ ভূঞাপুর, ভূঞাপুর কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট, গোবিন্দাসী গীতা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সদস্যবৃন্দসহ সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত সকলে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে তাঁর জীবন বিধান সম্পর্কে আলোকপাত করেন ও সমাজের বিভিন্ন অনাচার, দুবিত্তায়ন, দুর্নীতি বন্ধ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটনী পাড়া কেন্দ্রীয় নাট মন্দিরে শেষ হয়।  পরে মন্দিরে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর