শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ার গৈলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৯:১১ অপরাহ্ণ

২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি-জামাতের মদদে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি’র একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে দেশ ব্যাপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা গৈলা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যার পরে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাজারের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষেভ শেষে দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আ. ছাত্তার মোল্লা, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চাঁন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মানিক মোল্লা।
প্রতিবাদ সমাবেশে দলের অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর