শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

ই-পেপার

দেশব্যাপী সিরিজ বোমা হামলার বিচারের দাবিতে গোপালপুরে বিক্ষোভ সমাবেশ

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৯:০৯ অপরাহ্ণ

দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুর  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (১৭ আগস্ট) দুপর থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে থানা ব্রীজ সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেত হয়। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গোপালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলের অংশ অংশ নেন স্থানীয় এমপি ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সব ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের  নেতা কর্মীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর