ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজের ৫০ বছর পুর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রাথমিকভাবে সুধীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ আগষ্ট দুপুরে কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মনিরুল হক বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন,সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,থানা বিএনপির সভাপতি মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক,সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন,
ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও গোলাম মোস্তফা,রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, উপাধ্যক্ষ মজিবর রহমান, রুহিয়া পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান অনিল কুমার সেন,রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম , সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, বিএনপি নেতা মকবুল হেসেন প্রমুখ।