বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর ডিগ্রী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৯:২৭ অপরাহ্ন

সোমবার (১৫ আগস্ট) পাবনার চাটমোহরের মির্জাপুর ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক অর্ধনমিত রাখা হয়। শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজটির অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক জনাব আব্দুল মমিন।

কোরআন থেকে তেলোয়াত করেন, সহকারী অধাপক তৈয়ব আলী, গীতা পাঠ করেন, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস। আলোচনা সভা পর্বে প্রভাষক আশালতা, সহকারী অধ্যাপক আশিষ কুমার বিশ্বাস, মোবারক হোসেন, শিক্ষক প্রতিনিধি শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ইয়ার মাহমুদ। আলোচনা সভা অন্তে দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক এনামুল হক। এসময় কলেজের শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর