শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুরআন খতম

মোঃ শহীদুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৫:২২ অপরাহ্ণ

নাগরপুরে হযরত ওমর রাঃ তারতিলুল কুরআন মডেল মাদরাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে কুরআন খতম করা হয়েছে।
১৫ আগষ্ট সোমবার সকাল ৮ ঘটিকায় হযরত ওমর রাঃ তারতিলুল কুরআন মডেল মাদরাসায় এ খতম পড়ানো হয়। খতমের উদ্দেশ্য ছিল জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের জন্য সাওয়াব রেসানি করা যাতে করে কুরআন খতমের উসিলায় আল্লাহ তায়ালা তাদেরকে মাফকরে জান্নাতুল ফেরদৌসের স্বাচ্ছন্দ্য ভালাখানায় জায়গা করে দেন। খতম শেষে সকলের জন্য দোয়ায়ে মাগফেরাত কামনা করা হয়, এবং বাংলাদেশকে সকল দুর্নীতি এবং দুর্নীতিবাজদের থেকে যেন মুক্ত রাখে সে জন্যও দোয়া করেন। দোয়ার মধ্যে আরো বলেন আল্লাহ আপনি বাংলাদেশের জনগণকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। এ সময় চলনবিলের আলোর নির্বাহী কর্মকর্তা রায়হান আলীর বাবার মাগফেরাত কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উস্তাদ ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর