শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে ৪৭তম জাতীয় শোক দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৪:০১ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচী পালনের মধ্যদিয়ে ১৫আগষ্ট ৪৭তম জাতীয় শোকদিবস সোমবার পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাসব্যাপি কোরান খতম শেষে সকাল আটায় উপজেলা দলীয় কর্যালয়ে জাতীয়, কালো পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সূচনা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন, জাতির পিতা ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।

শোক র‌্যালী শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বাবুল, বিপুল দাস, আওয়ামী লীগ নেতা হরেকৃষ্ণ হালদার, সহিদুল ইসলাম পাইক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত।

আলোচনা সভায় ১৫আগষ্ট ঘাতকের বুলেটে নিহত শকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ যোহর বিশেষ দোয়া মোনাজাত শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিরে পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।

অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একই দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, চিত্রাংকন প্রতিযোগীতা ও শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর